দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারী বৃষ্টির পাশাপাশি উজান থেকে আসা ঢলে ব্রাহ্মণবাড়িয়ার হাওরাঞ্চলে বিস্তৃত এলাকার ধানখেত তলিয়ে গেছে। এতে নতুন করে আরো ২০০ হেক্টর এর উপরে বোরো ধানের জমি পানির নিচে তলিয়ে গেছে। এ নিয়ে এখন পর্যন্ত প্রায় ৩০০ হেক্টর পাকা ধানের জমি পানিতে নিমজ্জিত রয়েছে। এতে বিপাকে পড়েছেন কৃষকেরা। কষ্টের ফসল বাঁচাতে প্রতিদিনই তারা বাড়তি খরচে শ্রমিক নিয়ে ধান কাটতে ছুটছেন। পরিস্থিতি এমনটা থাকলে ফসলের ব্যাপক ক্ষতি নিয়ে দুশ্চিন্তায় তাঁরা।
স্থানীয় কৃষকরা জানান, গত দুইদিন ধরে হাওরের পানি অনেক বৃদ্ধি পেয়েছে। নতুন নতুন জমিও তলিয়ে যাচ্ছে। অধিকাংশ কৃষকরা ধার দেনা সুদের উপরে জমি করেছিলেন। কিন্তু ঢলের কারণে সব হারিয়ে তারা এখন নিঃস্ব হওয়ার পথে।
এ ব্যাপারে নাসিরনগর উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাই বলেন, নাসিরনগরের হাওরে চলতি বোরো মৌসুমে ১১ হাজার হেক্টর জমিতে ধানের আবাদ করা হয়। তবে আগাম পানি আসার আগেই ৭০ শতাংশ ধান কর্তন করা হয়। পানি বৃদ্ধি পাওয়ায় বর্তমানে প্রায় ৩০০ হেক্টর ধানি জমি পানিতে নিমজ্জিত রয়েছে। যার মধ্যে এখন পর্যন্ত ৪০ হেক্টর জমির ধান পানির নিচ থেকে কাটা হয়েছে।
তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়নের কাজ চলছে। বোরো ধান সংগ্রহ মৌসুমে ক্ষতিগ্রস্ত কৃষকদের অগ্রাধিকার দেওয়া হবে।
কেএম/জে আই