দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সামনে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙে ফেলা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত ৭টার দিকে উপজেলা পরিষদ চত্বরে রাখা জব্দকৃত চারটি মাটিকাটা যন্ত্রের (ভেকু) একটি দিয়ে ম্যুরাল ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।
এরআগে, গত ৯ এপ্রিল উপজেলার সিরাজকান্দি বালুর ঘাট থেকে ৪টি মাটি কাটা যন্ত্র (ভেকু) জব্দ করে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার আইনি প্রক্রিয়া শেষে ভেকুগুলো উপজেলা চত্বর থেকে সরিয়ে নেওয়ার সময় একটি দিয়ে শেখ মুজিবের ম্যুরাল ভাঙা হয়। তবে এর আগেও গত ৫ আগস্ট ছাত্র আন্দোলনে সরকার পতনের পর বিক্ষুব্ধ ছাত্র জনতা ম্যুরালের একাংশ ভেঙে ফেলে।
আওয়ামী লীগ সরকারের আমলে উপজেলা পরিষদের অর্থায়নে ইউএনও কার্যালয়ের সামনে ম্যুরালটি নির্মাণ করা হয়। রাতের আধারে ভেকু ম্যুরালটি ভেঙে ফেলায় আলোচনা-সমালোচনা শুরু হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. পপি খাতুন বলেন, কে বা কারা ম্যুরালটি ভেঙে ফেলেছে সেটা জানা যায়নি। পরবর্তীতে ঘটনাটি জানতে পেরেছি।
আরএ