দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর মির্জাগঞ্জে বজ্রপাতে হালিম হাওলাদার (৬২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে হঠাৎ ঝড়ো হাওয়া ও বৃষ্টির সময় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত হালিম হাওলাদার মির্জাগঞ্জ উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের পূর্ব সুবিদখালী গ্রামের মৃত সাদেম হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে হালিম হাওলাদার গরুর জন্য মাঠে ঘাস কাটতে যান। এ সময় আকস্মিকভাবে বৃষ্টি শুরু হলে বজ্রপাতের শিকার হন তিনি। বজ্রপাতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে গেছেন।
/অ