দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরে এলজিইডি ও জেলা হিসাব রক্ষণ অফিসে দুর্নীতির ঘটনায় পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১৬ এপ্রিল) রাতে তাদের গ্রেপ্তার করে পিরোজপুর সদর থানা হেফাজতে রাখা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—পিরোজপুর জেলা হিসাব রক্ষণ অফিসের ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার মো. মোহাসীন, এসএএস সুপার মো. মাসুম হাওলাদার ও নজরুল ইসলাম, সাবেক ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার মো. আলমগীর হাসান এবং পিরোজপুর এলজিইডি অফিসের হিসাবরক্ষক একেএম মোজাম্মেল হক খান।
মঙ্গলবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আমিনুল ইসলাম ২৩ জনকে অভিযুক্ত করে মোট ৮টি মামলা দায়ের করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পিরোজপুর এলজিইডি অফিসের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। পরে স্থানীয় সরকার বিভাগ ও এলজিইডি প্রধান কার্যালয়ের একাধিক তদন্তে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। তদন্তে দেখা যায়, কাজ সম্পূর্ণ না করেই ঠিকাদারদের বিল পরিশোধ করা হয়েছে আড়াই হাজার কোটি টাকার বেশি। এছাড়াও, ১ হাজার ১০১ কোটি টাকার প্রকল্পে হিসাব গরমিল পাওয়া যায়।
পরবর্তীতে দুদক বিষয়টি অনুসন্ধান করে দুর্নীতির প্রমাণ পাওয়ার পর মামলা দায়ের করে। তদন্তে উঠে আসে, এলজিইডি ও জেলা হিসাব সংরক্ষণ অফিসের কর্মকর্তাদের যোগসাজশেই এ দুর্নীতির ঘটনা ঘটেছে।
আরএ