দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টাঙ্গাইলের বাসাইলে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে বিদ্যালয়ের দপ্তরি কাজী সুমনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের সৈদামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
কাজী সুমন (৪২) উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের সৈদামপুর গ্রামের কাজী নাসিরের ছেলে। সে সৈদামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি হিসেবে কর্মরত।
জানা গেছে, মঙ্গলবার বিকেলে সৈদামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ছুটি হওয়ার পর চতুর্থ শ্রেণির দুইজন শিক্ষার্থী দপ্তরি সুমনের কাছে প্রাইভেট পড়ে। প্রাইভেটের একপর্যায়ে এক শিক্ষার্থীকে চশমা নিয়ে আসার কথা বলেন দপ্তরি। শিক্ষার্থী চশমা নিতে গেলে সেই সুযোগে আরেক শিক্ষার্থীর শ্লীলতাহানি করেন। পরে চশমা নিতে যাওয়া শিক্ষার্থী ফিরে এসে দেখতে পাওয়ায় ছেড়ে দেন তিনি। পরে ওই শিক্ষার্থী তার পরিবারকে বিষয়টি জানায়। পরে শিক্ষার্থীর পরিবার বিষয়টি সেনাবাহিনীকে জানায়।
শিক্ষার্থীর চাচা জানান, এর আগেও এই দপ্তরি এমনটা করেছে। ভয়ে বাড়িতে বলে নাই। বাড়ির পাশাপাশি হওয়াতে দপ্তরির কাছে প্রাইভেট পড়ানো হয়। ওর বুকে জখম দেখতে পাওয়ার পর তার মাকে সব বলে দেয়। অন্য মেয়েটি যদি না থাকতো, তাহলে বড় ধরনের অঘটন হতো।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, শিক্ষার্থীর পরিবার প্রথমে সেনাবাহিনীকে জানায়। পরে যৌথ বাহিনীর অভিযানে দপ্তরি কাজী সুমনকে আটক করা হয়।
/অ