দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ফেনীর সোনাগাজীতে একটি পাইপগান ও গুলিসহ ইব্রাহিম খলিল সোহাগ নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের চর গোপালগাঁও এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার সোহাগ ওই গ্রামের চেরু পন্ডিত বাড়ির কামাল উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চর গোপালগাঁও এলাকায় মঙ্গলবার বিকেলে অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ একটি দল। এসময় চেরু পন্ডিত বাড়িতে সোহাগের শয়নকক্ষ থেকে একটি দেশীয় তৈরি পাইপগান ও গুলিসহ তাকে গ্রেপ্তার করা হয়।
এলাকাবাসী জানায়, সোহাগ দীর্ঘদিন মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। পটপরিবর্তনের পরও তাকে কেউ দমাতে পারেনি।
সোনাগাজী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বায়েজিদ আকন বলেন, যৌথ বাহিনীর অভিযানে আটক হওয়া যুবকের নামে একটি মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
/অ