দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জের সিংগাইরে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন জাতীয় দৈনিক ভোরের কাগজ পত্রিকার স্থানীয় প্রতিনিধি সাংবাদিক মাসুম বাদশা।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার ধল্লা বাজার এলাকায় অবস্থিত তার অফিসে হামলা চালায় একদল সশস্ত্র সন্ত্রাসী। হামলায় তার বাম হাত ভেঙে যায় এবং ডান হাতে কোপের গুরুতর আঘাত পান তিনি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধল্লা মধ্যপাড়া গ্রামের মৃত নিজাম উদ্দিনের পুত্র আব্দুস সালাম (৫৩)-এর নেতৃত্বে আরও অন্তত ৮-১০ জন মুখোশধারী দুর্বৃত্ত দা, রড, চাপাতি ও লাঠিশোটা নিয়ে তার উপর এলোপাতাড়ি হামলা চালায়। হামলাকারীদের মধ্যে হুমায়ুন (৪০), আনোয়ার হোসেন (৪০), জিসান (২২) ও ওয়াজ উদ্দিন (৪৫) ছিলেন বলে জানা গেছে। হুমায়ুনের রডের আঘাতে মাসুম বাদশার বাম হাত ভেঙে যায় এবং আনোয়ারের দা এর কোপে ডান হাতের কব্জিতে মারাত্মক জখম হয়।
গুরুতর আহত অবস্থায় তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ঢাকাস্থ জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়।
হাসপাতেল থেকে দেওয়া এক বিবৃতিতে মাসুম বাদশা জানান, হামলাকারীরা এলাকার মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির সাথে দীর্ঘদিন ধরে জড়িত। আমি তাদের নানা অপকর্ম ও দুর্নীতির বিরুদ্ধে একাধিক সংবাদ প্রকাশ করেছিলাম। এরই জেরে তারা পরিকল্পিতভাবে আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে।
তিনি আরও বলেন, সম্প্রতি তারা রাজনৈতিক অবস্থান পরিবর্তন করে বিএনপির রাজনীতিতে সক্রিয় হয়েছে এবং এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড আরও বাড়িয়ে দিয়েছে। আমাকে চাঁদা দিতে চাপ দেয়, কিন্তু আমি রাজি না হওয়ায় তারা এই ভয়াবহ হামলা চালায়।
ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে সিংগাইর প্রেসক্লাব। এক জরুরি সভায় প্রেসক্লাব নেতৃবৃন্দ হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি মানিকগঞ্জের বিভিন্ন সাংবাদিক সংগঠন ও গণমাধ্যমকর্মীরা ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।
এ বিষয়ে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জে ও এম তৌফিক আজম বলেন, ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এফএইচ/