দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলে বিশ্ব শিল্প দিবস উপলক্ষে দুইদিনব্যাপী আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার গোয়ালবাড়ি এলাকায় চারু কাননের আয়োজনে মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে বড়দের আর্ট ক্যাম্পের উদ্বোধন করেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ (অব.) প্রফেসর রবিউল ইসলাম।
চারু কাননের পরিচালক সমীর কুমার বৈরাগীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের প্রভাষক (অব.) চিত্রশিল্পী বিমানেশ বিশ্বাস, এস এম সুলতান সংগ্রহ শালার কিউরেটর তন্দ্রা মুখার্জ্যি, সাংবাদিক কার্ত্তিক দাস প্রমূখ।
দেশের বিভিন্ন জেলার ১৫জন চিত্র শিল্পী এ আর্ট ক্যাম্পে অংশগ্রহণ করেন। আর্ট ক্যাম্প শেষে অংশগ্রহনকারীদের সনদ বিতরণ করেন অতিথিবৃন্দ। এর আগে সোমবার শিশুদের আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এফএইচ