দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় পয়েলা বৈশাখের উৎসবে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীদের অংশগ্রহণের অভিযোগ উঠেছে। সরকারি কর্মসূচিতে অংশ নিয়েছেন পূর্ব ডামুড্যা ইউনিয়নের চেয়ারম্যান ও ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ লিটন ও উপজেলা আওয়ামী লীগের নেতারা। তারা সবাই আওয়ামী লীগের পোস্টধারী নেতা। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় ওঠে।
সোমবার (১৪ এপ্রিল) পয়েলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪৩২ উৎসব উপলক্ষে ডামুড্যা উপজেলা পরিষদের সামনে থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি ও অডিটোরিয়াম রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেন পূর্ব ডামুড্যা ইউনিয়নের চেয়ারম্যান ও ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ লিটন, কনেশ্বর ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বাচ্চু মদবর, দারুল আমান ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মমিনুল হক মিন্টু সিকদার। তারা সবাই সাবেক সংসদ সদস্য নাহিম রাজ্জাক ও দুর্নীতি দমন কমিশনের অভিযুক্ত অন্তর্বর্তীকালীন সরকারের অপসারিত ডামুড্যা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজের অনুসারী হিসেবে পরিচিত।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন হলে আওয়ামী লীগের নেতাকর্মীরা গা ঢাকা দেন। তবে সময় যত গড়াচ্ছে তারা সামনে আসতে শুরু করেছেন।
এ বিষয় জানার জন্য উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. আব্দুল মালেকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।
/অ