দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শরীয়তপুরের জাজিরার আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।
রোববার (১৩ এপ্রিল) দুপুরে জয়নগর ইউনিয়নের ছাব্বিশপারা এলাকায় এ ঘটনা ঘটে। এতে এক তরুনের হাতের কব্জিতে ক্ষত সৃষ্টি হয়েছে ও আরেকজন আহত হয়।
জাজিরা থানা ও স্থানীয় সূত্র জানায়,শরীয়তপুরের জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়নের ছাব্বিশপারা এলাকায় তেজগাঁও কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিঠুন ঢালী ও জয়নগর ইউপির ২ নম্বর ওয়ার্ড সদস্য হালিম তালুকদারের আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ রয়েছে। আওয়ামী লীগ সরকার পতনের পর ওই দুই নেতা আত্মগোপনে থাকায় তাদের অনুপস্থিতিতে এখন স্থানীয় পর্যায়ে পক্ষ দুটির নেতৃত্ব দিচ্ছেন জসিম তালুকদার ও নুর আলম সরদার।
রোববার দুপুরে দুই পক্ষের লোকজন ককটেল বোমা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের প্রস্ততি নেয়। তখন নুর আলম সরদারের লোকজন অপর পক্ষের ওপর ককটেল বোমা নিক্ষেপ করে। এরপর দুই পক্ষের সমর্থকরা ঘণ্টাব্যাপী সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া, ককটেল বিস্ফোর ঘটায়। পরে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
ওই সংঘর্ষের কিছু অংশ স্থানীয় এক ব্যক্তির সিসি ক্যামেরায় রেকর্ডবন্দি হয়। যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ৪ মিনিট ৪৪ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে একটি পক্ষের সমর্থকরা বালতিতে ককটেল নিয়ে প্রতিপক্ষের ওপর নিক্ষেপ করছেন। প্রতিপক্ষের ওপর হামলা করার জন্য বিভিন্ন দেশীয় অস্ত্র টেটা, রামদা, ছেনদা, বল্লম, ডাল-সুরকি ও বালতিকে করে ককটেল নিয়ে ধাওয়া করছেন এক পক্ষ।
সম্প্রতি জাজিরার বিলাশপুরে সংঘর্ষের ঘটনায় খইয়ের মতো ককটেল বিস্ফোরণ এখন দেশব্যাপী আলোচনায়। গত ৫ এপ্রিল সেখানে শতাধিক ককটেল বিস্ফোরনের ঘটনা এখন সারাদেশে আলোচিত। ওই ঘটনার রেশ কাটতে না কাটতে আবারও ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটলো।
এ ব্যাপারে জানতে চাইলে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল আখন্দ বলেন, গতকাল দুটিপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় বেশকিছু হাতবোমা বিস্ফোরণ ঘটানো হয় বলে জানতে পেরেছি। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এফএইচ/