দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চিকিৎসককে মারধরের প্রতিবাদে ভোলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের চিকিৎসক-নার্সদের কর্মবিরতি চলছে। এতে পুরো হাসপাতালে অচলাবস্থা নেমে এসেছে।
রোববার (১৩ এপ্রিল) সকাল ১১টা থেকে সেবা কার্যক্রম বন্ধ রেখে এ কর্মবিরতি করে চিকিৎসক-নার্সরা।
এ সময় চিকিৎসক নার্সরা তত্ত্বাবধায়কের কাছে পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা চেয়েছেন। এদিকে হাসপাতালে সেবা কার্যক্রম বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন রোগীরা।
কর্মবিরতিতে থাকা চিকিৎসক নার্সদের অভিযোগ, হাসপাতালে রোগীদের সেবা দিতে গিয়ে রোগীর স্বজনদের দ্বারা বারবার নাজেহাল হচ্ছেন তারা। ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ এনে হামলা করা হয় চিকিৎসক নার্সদের। এতে পেশাগত দায়িত্ব পালন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তাই নিরাপত্তা ও হামলাকারিদের বিচারের দাবিতে অনিদিষ্টকালের কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে।
এদিকে চিকিৎসক নার্সদের নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছে জানিয়ে ভোলার সিভিল সার্জন ডা. মনিরুল ইসলাম। তিনি বলেন, উভয় পক্ষের সঙ্গে কথা বলে দ্রুতই কর্মবিরতি উঠিয়ে নেওয়া হবে।
গত ১১ এপ্রিল স্ট্রোকজনিত কারণে মাকসুদুর রহমান নামে এক রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র ভোলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের চিকিৎসক নাইমুল হাসনাতকে মারধর করে রোগীর স্বজনরা। এ ঘটনায় রোগীর স্বজন ও চিকিৎসকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। বাধ্য হয়ে কর্মবিরতিতে যান চিকিৎসক নার্সরা।
আরএ