দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের কাউখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলার ঘটনায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার (১২ এপ্রিল) বিকেলে কাউখালি উপজেলা স্বেচ্ছাসেবক দল শিয়ালকাঠি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে বক্তারা বলেন, গত ২৮ মার্চ স্বেচ্ছাসেবক দল নেতার পোস্টার লাগানোর সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হামলার এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দ্রুততম সময়ে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাই। পাশাপাশি আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাই এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে হামলাকারীদের বিচারের মুখোমুখি করা হোক এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে, সে ব্যবস্থা গ্রহণ করা হোক।
কাউখালি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজের সভাপতিতত্বে সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম আহসান কবির, পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মনিরুজ্জামান মনি, সদস্য সচিব মোহাম্মদ তৌহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাদিম শেখ, উপজেলা সদস্য সচিব রাকিব তালুকদার প্রমুখ।
উল্লেখ্য, গত ২৮ মার্চ রাত ৯টার দিকে কাউখালি উপজেলার ৫ নম্বর শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের সামনে পোস্টার লাগানোর সময় এ হামলার ঘটনা ঘটে। এতে ঢাকা মহানগর (উত্তর) ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম সুমন, উপজেলার ৫ নম্বর শিয়ালকাঠি ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন, কাউখালি উপজেলা ছাত্রদলের সদস্য বেল্লাল হোসেন, ৫ নম্বর শিয়ালকাঠি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের প্রস্তাবিত সভাপতি মফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. রিয়াজ, ছাত্রদল কর্মী নাইম আকন, স্বেচ্ছাসেবক দল কর্মী মেহেদী হাসান ও অটোরিকশা চালক কাওসার হোসেন আহত হয়।
আরএ