দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যশোর শহরের লালদীঘির পাড় এলাকা থেকে মদ বিক্রির সময় ১ বোতল বিদেশি মদসহ এক ব্যক্তিকে হাতেনাতে ধরেছে স্থানীয় জনতা। শনিবার (১২ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে মাইকপট্টি এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মো. ইসলাম আলী (৬০) শহরের মাইকপট্টি এলাকার একটি মসজিদের খাদেম। তিনি কাজীপুর বলাডাঙ্গা গ্রামের সন্তান।
স্থানীয়রা জানিয়েছেন, রাতে একটি মদের বোতল নিয়ে ইসলামকে লালদীঘির পাড় এলাকায় ঘুরাঘুরি করতে দেখে স্থানীয় কয়েকজন ব্যক্তি তাকে গোপনে অনুসরণ করতে থাকেন। কিছুক্ষণ পর এক ব্যক্তি ইসলামের কাছ থেকে মদ কিনতে আসেন। এ সময় স্থানীয়রা ধাওয়া দিলে মসজিদের খাদেম ইসলাস আলী ও কাস্টমার মদের বোতল ফেলে দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন। এক পর্যায়ে স্থানীয়রা ইসলামকে ধরে ফেলেন। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে খবর দিলে তাদের একটি টিম ঘটনাস্থলে এসে ইসলামকে আটক করেন। পরে তার ঘর তল্লাশি করে আরও ৪ বোতল বিদেশি মদ উদ্ধার করেন তারা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপ-পরিদর্শক (এসআই) শাহীন পারভেজ দেশ টিভিকে বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। এসময় পাঁচ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। তদন্ত করে বিস্তারিত বলা যাবে।
আরএ