• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • শরীয়তপুর

শরীয়তপুরে দুই পক্ষের সংঘর্ষ আহত ২০

শরীয়তপুর প্রতিনিধি
  ১২ এপ্রিল ২০২৫, ১৭:৩৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

শরীয়তপুরের সখিপুরে একচালা একটি ঘর ভেঙে ফেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাবা, ভাই, চাচা ও আইনজীবীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এরমধ্যে ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার (১২ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত সখিপুর থানার উত্তর ও সখিপুর মাধু সরকার কান্দি এলাকার দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহত উত্তর সখিপুর মাধু সরকার কান্দি এলাকার বাসিন্দা ইউএনও মুহাম্মদ আল-আমিনের বাবা আমজাদ সরকার (৭০), ভাই মামুন সরকার (৩৫), চাচা মোয়াজ্জেম সরকার (৬০)। মুহাম্মদ আল-আমিন খুলনার ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে কর্মরত আছেন।

এছাড়া আহত হয়েছেন মেজবাহ উদ্দিন মোল্লা (৪২), স্বপন মোল্লা (৪৫), আনোয়ার হোসেন মোল্লা (৪৮), মহন মোল্লা (৬২), আইয়ুব মোল্লা (৩০), সোহেল মোল্লা (১৯), আবু কালাম মোল্লা (৪০), নুর হোসেন মোল্লা (২৯), অ্যাড. দেলোয়ার খান (৪০), স্বপন মোল্লা (৩০), হানিফা সরদার (৪০), রুহুল আমিন মোল্লা (৫৫), নবির হোসেন মোল্লা (৪০), আলিম উদ্দিন মোল্লা (৬০), খোকন সরদার (৬০), আক্তার হোসেন খান (৩৫), আহম্মদ হোসেন খান (৫৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সখিপুর থানার উত্তর সখিপুর মাধু সরকার কান্দি এলাকার প্রবাসী রেজাউল মোল্লার সঙ্গে তার চাচাতো ভাই মনসুর মোল্লার দীর্ঘদিন ধরে জমিসহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। তারই ধারাবাহিকতায় শনিবার সকাল ৯টার দিকে মনসুর মোল্লা শতাধিক লোকজন নিয়ে রেজাউলের একটি টিনের ঘর ভেঙে ফেলেন। এ ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকে দুপুর পর্যন্ত দেশীয় অস্ত্র রামদা, হকিস্টিক, লাঠি ও ইটপাটকেল নিয়ে দু’পক্ষের লোকজন দফায় দফায় সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন। আহতদের ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া ৪টি ঘর ভাঙচুর করার পর লুটপাট করে টাকা ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। পরে সখিপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ইউএনও মুহাম্মদ আল-আমিনের মা জামসেদা বেগম বলেন, আমার ছেলে একজন ইউএনও। আমার স্বামী, ছেলে, দেবর মারামারির কথা শুনে বের হয়। পরে রেজাউল মোল্লার লোকজন দুলাল ও নাসিররা আমার স্বামী, ছেলে ও দেবরকে একটি ঘরে ঢুকিয়ে কুপিয়ে পিটিয়ে আহত করে।

প্রবাসী রেজাউল মোল্লা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে মনসুর মোল্লার সঙ্গে আমার জমি নিয়ে বিরোধ। আমার ১৬ শতাংশ জমি মনসুর মোল্লারা দখল করতে চায়। এ বিষয় নিয়ে আমাকে হুমকি ও মারধর করতে চায় মনসুর ও তার লোকজন। এছাড়া আমার কাছে চাঁদাও দাবি করেন। তাই তাদের ভয়ে আমি অন্য এলাকায় বসবাস করি। কয়েকদিন আগে আমার জমিতে আমি একটি একচালা টিনের ঘর উঠিয়েছি। শনিবার সকালে মনসুর মোল্লা ও স্থানীয় ইউপি সদস্য বাচ্চু সরকারের নেতৃত্বে শতাধিক লোকজন নিয়ে আমার সেই একচালা টিনের ঘরটি ভেঙে ফেলে। বাঁধা দিতে গেলে আমাদের বেশ কয়েকজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেন। পরে আমাদের চারটি ঘর ভাঙচুর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটপাট করে নিয়ে যায়। মনসুর ও ইউপি সদস্য বাচ্চুসহ হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

তবে, মনসুর মোল্লার পক্ষের লোক ও সখিপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বাচ্চু সরকার বলেন, আমরা জমি মাপতে গেলে রেজাউল মোল্লার লোকজন বাঁধা দেয়। এসময় মনসুর মোল্লা ও রেজাউল মোল্লার লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এসময় আমি দু’পক্ষকে থামাতে চেষ্টা করি। আমি কোনো পক্ষে ছিলাম না।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক বলেন, দু’পক্ষের মধ্যে মারামারি হয়েছে। এ ঘটনায় কয়েকজন আহতও হয়েছে। আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এখন এলাকায় শান্ত পরিবেশ বিরাজ করছে। এ ঘটনায় এখনও কেউ অভিযোগ নিয়ে দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরএ

  • সংঘর্ষ
  • শরীয়তপুর
এ সম্পর্কিত আরও খবর
পাবনায় আধিপত্য বিস্তার নিয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ১০
পাবনায় আধিপত্য বিস্তার নিয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ১০
মাইকে ঘোষণা দিয়ে ২ গোষ্ঠীর সংঘর্ষে ইমামসহ নিহত ২
মাইকে ঘোষণা দিয়ে ২ গোষ্ঠীর সংঘর্ষে ইমামসহ নিহত ২
ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ১
ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ১
নড়াইলে আধিপত্য নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ২৫
নড়াইলে আধিপত্য নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ২৫
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।