দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিলেট নগরীর উপশহরে জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সিলেট জেলা শাখার আহ্বায়ক সাব্বির আহমেদের বাসায় জয় বাংলা স্লোগান দিয়ে হামলার অভিযোগ উঠেছে।
শুক্রবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে নগরীর উপশহরের সি ব্লকের বাসায় এই হামলা হয় বলে অভিযোগ করেছেন সাব্বির আহমেদ। এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে।
জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে অজ্ঞাত পরিচয়ের একদল লোক জয় বাংলা স্লোগান দিয়ে হামলা চালায়। বাসায় সাব্বির আহমদ ও তার স্ত্রী-কন্যা ছিলেন। এসময় তার যুক্তরাজ্য প্রবাসী ছেলে রেদওয়ান আহমদ রাহীরকে খুঁজে বাসার দরজা ভাঙচুর ও ককটেল বিষ্ফোরণ করা হয়।
সিলেট জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সাব্বির আহমেদ বলেন, আমার ছেলে যুক্তরাজ্যে বসবাস করে। সে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। কিন্ত আমি বুঝে উঠতে পারছি না কেন আমার বাসায় হামলা হলো। কারা হামলা করেছে সে সর্ম্পকে ধারণাও করতে পারছি না। এ ঘটনার পর থেকে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ ব্যাপারে শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে পুলিশ ঘটনাস্থল পরির্দশ করেছে।
আরএ