দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলের কালিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফরিদ মোল্যা (৫০) নামে একজন নিহত হয়েছেন। এসময় উভয়পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। আর এ ঘটনায় যৌথ অভিযানে ১৫জনকে আটক করা হয়েছে।
শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বাবরা-হাচলা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে গুরুতর আহত ফরিদ মোল্যা খুলনা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে মারা যান। এদিকে, আহতদের চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের মিলন মোল্যা ও আফতাব মোল্যা পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর আগেও একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। থানায় উভয়পক্ষের একাধিক মামলাও রয়েছে। ঈদের দিন থেকে গ্রামটিতে উত্তেজনা বিরাজ করে আসছিল। নিহত ফরিদ মোল্যা (৫০) আফতাব মোল্যা পক্ষের সমর্থক।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে মিলন মোল্যা পক্ষের সানোয়ার নামের একজন নড়াইলে আদালতে হাজিরা দিয়ে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে একা পেয়ে আফতাব মোল্য পক্ষের লোকেরা তাকে মারপিট করে।
এর জের ধরে শুক্রবার সন্ধ্যায় কাঞ্চনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মিলন মোল্যা পক্ষের লোকেরা আফতাব মোল্যার বাড়িতে হামলা করে। পরে খবর পেয়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় উভয়পক্ষের কমপক্ষে ৩১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আফতাব মোল্যা পক্ষের আহতরা হলেন- করিম মুন্সি (৪৯), ফরিদ মোল্লা (৫৭), হুসাইন শেখ (১৮), আশরাফ মোল্লা (৫০), বশির মুন্সি (৪৫), করিম মুন্সী (৩৭), জালাল মুন্সি (৪৭)।
অপরদিকে, মিলন মোল্যা পক্ষের আহতরা হলেন- তৌহিদ মোল্লা (৫০), আলমিস শেখ (৩৫) নিরব মোল্লা (১২), হাসিব মোল্লা (১৫), কিবরিয়া শেখ (২৮), ওসমান মোল্লা (১৫), কামাল কাজী (৪০), তরিক শেখ (২৪), জাকারিয়া শেখ (২৫), দিদার শেখ (১৮)।
আহতদের মধ্যে ফরিদ মোল্লা ও বশির মুন্সির অবস্থা আশংকাজনক হওয়াই উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ফরিদ মোল্যার মৃত্যু হয়।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম বলেন, ফরিদ মোল্যা নামে একজন নিহত হয়েছেন। এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ও সেনাবাহিনী ১৫ জনকে আটক করে থানায় হস্তান্তর করেছে।
/অ