দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুষ্টিয়ার বটতৈল এলাকায় বাসের চাপাই দুই মোটর সাইকেল আরোহী নয়ন ইসলাম (২৫) ও রনি ইসলাম (২৬) নিহত হয়েছেন। এই ঘটনায় মিজানুর রহমান নামের (২৭) আরো এক মোটর সাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) সকাল ৮টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল এলাকায় কুষ্টিয়া- ঝিনাইদহ মহাসড়কে এই হতাহতের ঘটনা ঘটে।
নিহত নয়ন, রনি ও আহত মিজান সদর উপজেলার উজান গ্রাম ইউনিয়নের দূর্বাচারা গ্রামের বাসিন্দা। হতাহত সবাই কিয়াম মেটাল ইন্ড্রাষ্ট্রিজে চাকরি করেন।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের এস আই জয়দেব জানান, সকালে দূর্বাচারা গ্রাম থেকে এক মোটর সাইকেলে নয়ন, রনি ও মিজানুর কর্মস্থল কিয়াম মেটাল ইন্ড্রাষ্ট্রিজে যাওয়ার পথে বটতৈল এলাকায় পৌছেলে বিপরীত দিক থেকে দ্রুতগামী গড়াই বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নয়ন ও রনির মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় মিজানুরকে চিকিৎসার জন্য কুষ্টিয়ার আড়াইশ শয্যার হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এফএইচ/