দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিনাজপুরে আটটি ইটভাটায় অভিযান চালিয়ে মোট ৪৮ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। সেইসঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়েছে দুইটি ইটভাটা।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দিনব্যাপী এ অভিযান চালানো হয়। পরিবেশ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয় ও পরিবেশ অধিদপ্তর সদর দপ্তর ঢাকার মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং যৌথভাবে এ অভিযান চালায়।
এদিন দিনাজপুরের সদর, চিরিরবন্দর ও পার্বতীপুর উপজেলায় আট ইটভাটায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল-মামুন।
এ সময় দিনাজপুর পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক প্রভাতি রানীসহ সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন।
অভিযুক্ত ভাটাগুলো হলো- এস. আর. বি ব্রিকস, এ.বি. ব্রিকস, আর. এস ব্রিকস, নিউ আর. এস ব্রিকস, এস. কে ব্রিকস, এস এইচ বি ব্রিকস, এস আর বি-২, এম. এস. বি ব্রিকস।
দিনাজপুর পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন এ অভিযান অব্যাহত থাকবে।
আরএ