দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলের লোহাগড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাসহ ৩টি মামলায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল লিওনসহ আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের ৪৮ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরের দিকে আসামিরা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন।
আদালত উভয় পক্ষের শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ আদালতের বিচারক সাবরিনা চৌধুরী তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন।
নড়াইল জজ কোর্টের পাপলিক প্রসিকিউটর (পিপি) এস এম আব্দুল হক বলেন, গত ৪ আগস্টের পর দায়েরকৃত লোহাগড়ায় তিনটি মামলায় ৪৮ জন আসামি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালতের বিচারক উভয় পক্ষের শুনানি শেষে আসামিদের কারাগারে প্রেরণের আদেশ দেন। বিগত স্বৈরাচার শেখ হাসিনার সময়ে তারা বিএনপিসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের ওপর দমন-নিপীড়ন চালিয়েছে।
আরএ