দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জামালপুরে এসএসসি পরিক্ষা চলাকালীন সময়ে ইসলামপুর উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের গেটে ১৪৪ দ্বারা ভঙ্গ করে ফটোকপির দোকান খোলা রাখায় দুইজনকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। মোবাইল কোর্টের মাধ্যমে দুজনকে থানায় সোর্পদ করা হয়েছে।
আটককৃত দুইজন মেলান্দহ উপজেলার আমবাড়িয়া গ্রামের বকুল শেখের ছেলে মো. জুয়েল ও ইসলামপুর মধ্য দরিয়াবাদ এমদাদুল হকের ছেল মো. মিজানুর রহমান।
ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুর রহমান বলেন, পরীক্ষা শান্তিপূর্ণভাবে পরিচালনার জন্য আমরা প্রত্যেকটা কেন্দ্র পরিদর্শন করেছি। নকলমুক্ত পরিবেশ ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন করার ক্ষেত্রে সরকারের আইনবিধি মেনে চলার জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি। ১৪৪ দ্বারা ভঙ্গ করলে বিধি অনুযায়ী শাস্তির ব্যবস্থা করে হবে।
আরএ