• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ময়মনসিংহ
  • ময়মনসিংহ

মসজিদে গিয়ে নিঃশর্ত ক্ষমা চাইলেন কনটেন্ট ক্রিয়েটর ইমু সাব্বির

ময়মনসিংহ প্রতিনিধি
  ১০ এপ্রিল ২০২৫, ১৩:৩৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

তীব্র সমালোচনার মুখে ময়মনসিংহের মুক্তাগাছার কনটেন্ট ক্রিয়েটর সাব্বির হোসেন ওরফে ইমু সাব্বির (২৮) মসজিদে গিয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। এ সময় তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, আর কখনও মেয়েলি অঙ্গভঙ্গি করে কনটেন্ট তৈরি করবেন না। মঙ্গলবার মুসল্লিদের উপস্থিতিতে উপজেলার কলেজ রোড মসজিদের ইমাম মুফতি আব্দুল হালিম কাসেমীর কাছে ক্ষমা চান তিনি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সম্প্রতি সাব্বির হোসেনের তৈরি কনটেন্ট নিয়ে সমালোচনা শুরু হয়। অনেকে দাবি করেন, এসব কনটেন্ট সমকামিতা উসকে দিচ্ছে। গত রোববার মুক্তাগাছা কলেজ রোড মসজিদের ইমাম মুফতি আব্দুল হালিম কাসেমী ইসরায়েলবিরোধী এক সমাবেশে সাব্বিরের বিচার দাবি করেন। তিনি বলেন, ‘এই সমাজকে কলুষিত করার জন্য ইমু সাব্বির জঘন্য অপরাধ করেছেন। প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি, দ্রুত তাকে গ্রেপ্তার করে ফাঁসি দেওয়া হোক।

মসজিদের ইমামের এমন বক্তব্যের পর সাব্বিরের বাড়িঘর ভাঙার গুঞ্জন ওঠে; যা তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। এর প্রতিক্রিয়ায় সাব্বির তার ফেসবুক আইডিতে একটি ভিডিও পোস্ট করেন, যেখানে তিনি বলেন, ‘মুক্তাগাছা আমার প্রিয় জন্মভূমি। এখানে আমি আমার মাকে নিয়ে থাকতে চাই আর এই দুনিয়ায় আমার মা ছাড়া কেউ নেই। আমি ও আমার ভাগনে ফানি ভিডিও করে মানুষকে বিনোদন দিয়ে আসছি চার বছর ধরে। কখনও ছেলে, কখনও মেয়ে হয়ে। কিন্তু তা যে সমকামিতা প্রচার করছে, বুঝতে পারিনি। আমি আর মেয়েলি অঙ্গভঙ্গিতে কনটেন্ট করব না।

তবে আতঙ্ক কাটাতে মঙ্গলবার স্থানীয় মসজিদের ইমামকে নিয়ে কলেজ রোড মসজিদে গিয়ে মুফতি আব্দুল হালিম কাসেমীর কাছে ক্ষমা চান সাব্বির। সেখানে উপস্থিত মুসল্লিদের সামনে তিনি মুচলেকা দেন। যেখানে উল্লেখ করেন, ইসলামবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়ে তিনি অনেক কনটেন্ট তৈরি করেছেন, যা মুক্তাগাছার ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। এরপর ইমামের হাত ধরে তিনি শপথ নেন, আর কখনও মেয়েলি অঙ্গভঙ্গিতে কনটেন্ট তৈরি করবেন না।

জাতীয় নাগরিক কমিটি মুক্তাগাছা শাখার সদস্য মাকামে মাহমুদ বলেন, মেয়েলি অঙ্গভঙ্গি দিয়ে কনটেন্ট তৈরি করায় সমাজে নেতিবাচক প্রভাব ফেলেছে। যে কারণে সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠে। বিষয়টি সমাধান করতে সাব্বির মসজিদে গিয়ে মুচলেকা দেন এবং সেই ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়, যাতে মানুষের ক্ষোভ প্রশমিত হয়।

মুফতি আব্দুল হালিম কাসেমী বলেন, ইমু সাব্বির যে কনটেন্ট তৈরি করছে, তা সমাজে সমকামিতা উসকে দিচ্ছে। ছাত্র-জনতার নজরে আসায় তারা ক্ষুব্ধ হয়েছে। তাই প্রতিবাদ জানানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে সাব্বির মসজিদে এসে মুচলেকা দিয়েছেন এবং শপথ করেছেন। আমরা তাকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছি।

এ বিষয়ে জানতে চাইলে কনটেন্ট ক্রিয়েটর সাব্বির হোসেন বলেন, অভাবের সংসারের হাল ধরতে চার বছর ধরে ভিডিও কনটেন্ট তৈরি করে আসছি। বুঝেশুনে কখনো ইসলাম ও সমাজবিরোধী কোনো কাজ করিনি। তবে এখন বুঝতে পেরেছি, এই কাজ করা আমার ঠিক হয়নি। আমি কিশোরগঞ্জ চলে গিয়েছিলাম। পরে ভেবে দেখলাম, প্রিয় জন্মভূমি ছেড়ে থাকা সম্ভব নয়। তাই মসজিদে গিয়ে হুজুরের কাছে ক্ষমা চেয়েছি।

তিনি আরও বলেন, কিছু ভিডিও ইতিমধ্যে ডিলিট করা হয়েছে। ভবিষ্যতে মেয়েলি পোশাকে আর ভিডিও করব না।

আরএ

  • কনটেন্ট ক্রিয়েটর
  • ক্ষমা
এ সম্পর্কিত আরও খবর
নিহতের খবরে যে বার্তা দিলেন কনটেন্ট ক্রিয়েটর রাকিব
নিহতের খবরে যে বার্তা দিলেন কনটেন্ট ক্রিয়েটর রাকিব
জানা গেল নিহত কনটেন্ট ক্রিয়েটরের পরিচয়
জানা গেল নিহত কনটেন্ট ক্রিয়েটরের পরিচয়
পঁচিশেই চলে গেলেন কনটেন্ট ক্রিয়েটর মারিয়া রিতা
পঁচিশেই চলে গেলেন কনটেন্ট ক্রিয়েটর মারিয়া রিতা
আর এস ফাহিমকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি 
আর এস ফাহিমকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি 
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।