দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কিশোরগঞ্জের ভৈরবে এক কিশোরী ছয় মাসের অন্তঃসত্ত্বার ঘটনায় এক যুবককে আটক করেছে ভৈরব থানা পুলিশ। বুধবার (৯ এপ্রিল) দুপুরে কিশোরীর বাবা ভৈরব থানায় লিখিত অভিযোগের পর বিকেলে নিজ বাড়ি থেকে আটক হন মাহফুজ।
আটক মাহফুজ মিয়া (২৩) ভৈরব গজারিয়ায় ইউনিয়নে মানিকদী নয়াহাটি গ্রামের রকিবুল মিয়ার ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত বছরের ৩ অক্টোবর রাতে কিশোরী (১৬) বাড়ির কল পাড়ে গেলে প্রতিবেশী মাহফুজ মিয়া ও তার এক সহযোগী ওই কিশোরীকে মুখ চেপে বাড়ির পেছনের নামায় (নীচু জায়গায়) নিয়ে যায়। এসময় কিশোরীকে মুখে কাপড় বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে মাহফুজ এবং তার সহযোগী ভিডিও ধারণ করে। পরবর্তীতে এসব ঘটনা কাউকে বললে ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়াসহ প্রাণনাশের হুমকি দিয়ে বিভিন্ন সময় আরও ১২/১৩ বার ধর্ষণ করা হয়। ওই ঘটনায় কিশোরী ছয় মাসের অন্তঃসত্ত্বা হলে পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পারে এবং মেয়ের সঙ্গে কথা বলে কিশোরীর বাবা ভৈরব থানায় লিখিত অভিযোগ করেন।
ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানি আসামি আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে আসামিকে আটক করা হয়েছে।
/অ