দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাটোরের লালপুরে আটকের পর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল উদ্দিনকে থানা থেকে ছিনিয়ে নিয়েছে ফারজানা পুতুলের সমর্থকরা।
মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে লালপুর থানায় এ ঘটনা ঘটে।
রুবেল উদ্দিন উপজেলার গৌরিপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।
জানা গেছে, গত ১৬ ডিসেম্বর বাগাতিপাড়া উপজেলায় বিএনপি নেতার বাড়িতে গুলি বর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে রুবেলকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে ছাত্রদল ও যুবদলের অর্ধশতাধিক নেতাকর্মী থানায় উপস্থিত হয়ে তাকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে চাপ দেয়। এ সময় অসম্মতি জানালে একপর্যায়ে হট্টগোল করে থানা থেকে তাকে ছিনিয়ে নিয়ে যায় তারা।
নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারজানা সারমিন পুতুল বলেন, ‘পুলিশ আমাকে ফোন করে জানায় যে, আপনার সমর্থকরা থানা থেকে আসামি ছিনিয়ে নিয়ে গেছে। আমি বলি কিভাবে আসামি ছিনিয়ে নিয়ে গেলো? পুলিশ কোথায় ছিলো? এসপি এবং ডিআইজকে বলেছি দ্রুত আসামিকে গ্রেপ্তার করতে।
তিনি বলেন, স্থানীয় পুলিশ সদস্যরা আমাকে জানায় ওসির সহযোগীতা ছাড়া আসামি ছাড়িয়ে নেয়া সম্ভব নয়।
এবিষয়ে নাটোর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, বাগাতিপাড়ায় ১৬ ডিসেম্বরে আব্দুর রশিদের বাড়িতে গোলাগুলির ঘটনায় সংশ্লিষ্টতা সন্দেহে তাকে (রুবেলকে) পুলিশ আটক করে লালপুর থানায় নিয়ে আসে। পরে ওদের লোকজন থানায় এসে জোরাজোরি করে তাকে নিয়ে গেছে। কারা এই ঘটনায় জড়িত, আমরা চিহ্নিত করার চেষ্টা করছি। আমরা কিছু নামও পেয়েছি,তাদেরসহ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে যৌথবাহিনী কাজ শুরু করেছে। পুলিশের কোনো অবহেলা আছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।
কে