দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাটোরের লালপুরে ফসলের মাঠ থেকে মাজেদুল ইসলাম (৫৫) নামে এক কবিরাজের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২০ এপ্রিল) সকালে উপজেলার আব্দুলপুর গ্রাম থেকে তার মরাদেহ উদ্ধার করা হয়।
নিহত মাজেদুল ইসলাম একই এলাকার ইয়ার আলী আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাজেদুল একাধিক জনের থেকে ঋণ নিয়ে জুয়া খেলতেন। এ নিয়ে তার পারিবারিক কলহ চলে আসছিল। ঋণের বোঝা ও পাওনাদারদের চাপ সইতে না পেরে তিনি আত্মহত্যা করতে পারান বলে ধারণা করা হচ্ছে।
লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোমিনুজ্জামান বলেন, ‘মরদেহের পাশে একটি বিষের বোতল পাওয়া গেছে। মরাদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে পাঠানো হয়েছে।’
আরএ