দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের কেন্দ্রীয় কারাগারের সামনের পুকুর থেকে অজ্ঞাত এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে মরদেহটি উদ্ধার করে ফতুল্লা থানা পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১২টার দিকে জেলা কারাগারের সামনের পুকুরে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। স্থানীয়রা। ধারণা করা হচ্ছে, ছেলেটি মাদরাসা শিক্ষার্থী হতে পারে।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক ওয়াসিম খাঁন জানান, নিহতের বয়স আনুমানিক ১৪/১৫ বছর। কিশোরের পরনে ছিল পায়জামা। তার মুখের একপাশে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে কিশোরের মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পরে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
/অ