দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

স্ত্রীর সঙ্গে ডিভোর্সের পর ‘পাপমুক্তি’র আশায় ২০ লিটার দুধ দিয়ে গোসল করেছেন বরগুনার এক ব্যক্তি। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের ছোনবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ঘিরে শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা।
জানা গেছে, ছোনবুনিয়া গ্রামের সিদ্দিক ফকিরের ছেলে মো. হেলাল ফকির (৩৮) ১২ বছর আগে লিপি আক্তারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। দাম্পত্য জীবনে তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। হেলালের অভিযোগ, সম্প্রতি তার স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়েন এবং একপর্যায়ে এক সন্তানকে রেখে নিজ বাড়িতে ফিরে যান।
হেলাল ফকির বলেন, পরিবারটা ভাঙতে দেবো না—এই আশায় স্ত্রীকে বুঝিয়েছি, সন্তানদের কথা বলেছি। কিন্তু শেষ পর্যন্ত সে ডিভোর্সের কাগজ পাঠায়।
কাগজ হাতে পাওয়ার পর নিজেকে ‘পরকীয়া স্ত্রীর পাপ’ থেকে মুক্ত করার জন্য ২০ লিটার গরুর দুধ কিনে গোসল করেন তিনি।
ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে এলাকাজুড়ে শুরু হয় নানা আলোচনা।
/অ