দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিনাজপুর সদর উপজেলার বানতাড়া গ্রামের কমল দাসের ছেলে সবুজ দাস তার ফেসবুক থেকে মহানবী (সা.) কে নিয়ে আপত্তিকর মন্তব্য করে। বিষয়টি নিয়ে কয়কেদিন যাবত স্থানীয়রাসহ তৌহীদি জনতা নামে একটি সংগঠন আন্দোলন করে আসছিল।
আন্দোলনে পুলিশ প্রশাসনের কোনো সাড়া না থাকায় আজ ৬ এপ্রিল রোববার সকাল ১০ট থেকে বিকেল ৩টা পর্যন্ত মহনপুর ব্রিজের পশ্চিম পাশে দিনাজপুর-গবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন। এতে ব্রিজের দুই পাশে শত শত গাড়ী আটকা পড়ে। বিষয়টি জানতে পেরে জেলার অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন ও সদর কোতয়ালি থানার ওসি ফরিদ হোসেন ঘটনাস্থলে আসেন এবং আন্দোলনকারীদের সঙ্গে নিয়ে মহানবী (সা.) কটুক্তিকারী সবুজ দাসের সহযোগী ওপেন্দ্র চন্দ্র রায়কে আটক করেন এবং সবুজ দাসকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা হবে এমন আশ্বাস দিলে আন্দোলনকারীরা তাদের অবরোধ প্রত্যাহার করেন।
সদর কোতয়ালি থানার ওসি ফরিদ হোসেন বলেন, ওপেন্দ্র চন্দ্র রায়কে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হয়েছে। মুল অভিযুক্ত সবুজ দাস যত গোপনেই আত্মগোপন করে থাকুক না কেন আমরা তাকে দ্রুত সময়ের মধ্যে আটক করে আইনের আওতায় নিয়ে আসব।
এফএইচ/