দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলের লোহাগড়ায় সাবেক সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন হত্যা মামলার দুই আসামিকে ঘটনার ৭২ ঘণ্টার মধ্যে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা।
রোববার (৬ এপ্রিল) গভীর রাতে যশোরের বকচর বৌবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলো নড়াইলের লোহাগড়া থানার লাহুড়িয়া গ্রামের রোস্তম মোল্লার ছেলে জাকারিয়া মোল্লা ও মাফুজার মোল্যার ছেলে সাদ্দাম হোসেন।
র্যাব ৬ যশোরের কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন। আটকদের নড়াইলের লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এফএইচ/