দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরে আব্দুল আলিম (৫২) নামে মাদরাসার এক ভারপ্রাপ্ত অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ( ৫ এপ্রিল) রাতে পিরোজপুর শহরের পশ্চিম শিকারপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
থানা ও মামলার এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের ২৫ মার্চ আব্দুল আলিমের নামে পিরোজপুর সদর থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ে করে পিরোজপুরের উত্তর শিকারপুর এলাকার সাখাওয়াত হোসেন এর ছেলে সিরাজুল ইসলাম (৪২)।
আব্দুল আলিম পিরোজপুর সদর উপজেলার ২ নং কদমতলা ইউনিয়নের সাতবেকুটিয়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি পিরোজপুরের কুমারখালি মাহমুদিয়া নেছারিয়া আলিম মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ।
পিরোজপুর সদর থানার ওসি আব্দুস সোবহান বলেন, আব্দুল আলিমের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় বিস্ফোরক আইনের মামলায় শনিবার রাতে তাকে পিরোজপুর শহরের পশ্চিম শিকারপুর থেকে গ্রেপ্তার করা হয়। রোববার তাকে আদালতে পাঠানো হয়েছে।
এফএইচ/