দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

'বাঘারপাড়া উপজেলার সব ইউনিয়নের চেয়ারম্যান বিএনপি নেতা টিএস আইয়ূবের সঙ্গে একাত্মতা ঘোষণা করে কাজ করছেন। বাংলাদেশে একটি নজিরবিহীন ঘটনা হচ্ছে ৫ আগস্টের পর থেকে বাঘারপাড়ার সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এখনও ইউনিয়ন পরিষদে বসে নির্বিঘ্নে কাজ করছেন, যা টিএস আইয়ূবের কারণেই সম্ভব হয়েছে। আগামীতেও সব চেয়ারম্যান তার নেতৃত্বেই কাজ করবে। বাঘারপাড়ার উন্নয়ন অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাকে নির্বাচিত করেই আমরা ঘরে উঠব।'
যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম তিব্বতের এমন বক্তব্য শনিবার (৫ এপ্রিল) রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এক মিনিট ৪৬ সেকেন্ডের এই ভিডিও নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে।
বিএনপি নেতাকে এমপি বানাতে আওয়ামী লীগ নেতাদের একাট্টা হওয়ার ঘোষণায় নিজ দলের নেতাকর্মীরা যেমন বিব্রত; তেমনি বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বিএনপি নেতাকর্মীদের মধ্যেও। আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছেন, দলের দুর্দিনে দলের আদর্শের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন তিব্বত। আর বিএনপি নেতারা বলছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের পুর্নবাসনে ব্যস্ত খোদ বিএনপি নেতারা। বিএনপি নেতাদের ছত্রচ্ছায়াতেই আওয়ামী লীগের নেতারা মাঠে নামছে।
স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার জামদিয়া ইউনিয়নের জয়ারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে গত ৪ ও ৫ মার্চ দুদিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দ্বিতীয় দিনের প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও কৃষক দলের যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব। প্রথম দিন রাতের অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম তিব্বত। তার বক্তব্য তিনি উপরোক্ত কথা বলেন। এছাড়াও তিব্বত তার বক্তব্য আরো বলেন, 'বাঘারপাড়ার শেষ ঠিকানা হচ্ছে টিএস আইয়ূব। আগামীতে ৯টি ইউনিয়নের চেয়ারম্যান তার নেতৃত্বেই চলবে।'
আরিফুল ইসলাম তিব্বতের এ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়। তার নিজ দলের নেতাকর্মীরা তার বিপক্ষে বিভিন্ন মন্তব্য করতে থাকেন।
উল্লেখ্য, আরিফুল ইসলাম তিব্বত জামদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাঘারপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক। বাঘারপাড়া উপজেলার ৯টি ইউনিয়নের ৭টিতে নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হন। এর মধ্যে আরিফুল ইসলাম একজন। রায়পুর ইউনিয়নে স্বতন্ত্র ও বন্দবিলা ইউনিয়নে নির্বাচিত হয় ওয়ার্কাস পার্টির প্রার্থী।
এ বিষয়ে জামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অভিযুক্ত আরিফুল ইসলাম তিব্বত জানিয়েছেন, 'অনুষ্ঠানের প্রথম দিন বিকেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গোলযোগ হয়। প্রায় তিন ঘন্টা অনুষ্ঠান বন্ধ ছিল। সন্ধ্যায় পরিস্থিতি সামাল দিতে আমি ওই বক্তব্য দিয়েছি।'
পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই মনা বলেন, 'তিব্বতের বক্তব্য তার অনিয়ম দুর্নীতি থেকে রক্ষা পাওয়ার জন্য। আইযূবের সঙ্গে যোগাযোগ রেখেই সে পরিষদ চালাচ্ছে। এতে আমরা বিব্রত। দলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ। দলের আওয়ামী লীগের নেতাকর্মীদের জায়গা দেওয়াতে অনেক বিএনপি নেতারা রাজনীতি থেকে নিষ্ক্রিয় হতে চাইছেন।'
এফএইচ/