দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজীপুরে গোয়াল ঘর থেকে গরু চুরি করে পালিয়ে যাওয়ার সময় আন্তঃজেলা চোর চক্রের চার সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার (৫ এপ্রিল) রাতে কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নের বাঘিয়া সরদার বাড়িতে গোয়ালের গরু চুরির সময় তাদের আটকের পর পুলিশ দেয় স্থানীয় জনতা। গরু চুরি ঘটনায় রোববার কাপাসিয়া থানায় গরুর মালিক আ. গণি মিয়া বাদী হয়ে চার চোরের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
গ্রেপ্তাররা হলেন, তরগাঁও ইউনিয়নের বাঘিয়া গ্রামের রাহাত সিকদার, একই গ্রামের আমান উল্লাহ, সাইফুল ইসলাম ফাহাত সরদার ও সেলিম সরদার সুজন।
পুলিশ জানায়, শনিবার রাতে স্থানীয় আব্দুল গণি সরদারের গোয়াল থেকে উন্নত জাতের একটি গরু চুরি করে পালিয়ে যাওয়ার সময় চোর চক্রের ওই সদস্যদের আটক করে গ্রামবাসী। খবর পেয়ে পুলিশ এসে গরুসহ চার চোরকে আটক করে।
স্থানীয়রা জানায়, এই চোর চক্রটি ছয় মাস ধরে তরগাঁও ইউনিয়নের বিভিন্ন এলাকায় গরু চুরি করে আসেছ। এই চোর চক্রকে ধরতে স্থানীয়রা তাদের গোয়ালগুলোতে রাতে পাহারা বসায়। এছাড়া এই গ্রামে বৈদ্যুতিক পাম্প, অটো রিক্সার ব্যাটারিসহ বাড়িঘরে চুরির ঘটনাও ঘটছিল।
মামলার বিষয়টি নিশ্চিত করে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহম্মদ আব্দুল বারিক জানান, গরু চুরি করে পালিয়ে যাওয়ার সময় চার চোরকে স্থানীয়রা আটক করে থানায় সংবাদ দিলে পুলিশ গরুসহ তাদের উদ্ধার করে। আটকদের গ্রেপ্তার দেখিয়ে রোববার আদালতে পাঠানো হয়।