দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজীপুরের কাপাসিয়ায় সৌদি প্রবাসী জাহিদুল ইসলামকে (২৮) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৪ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টায় উপজেলার সনমানিয়া ইউনিয়নের আড়াল (মধ্যপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জাহিদুল ইসলাম কাপাসিয়া উপজেলার সনমানিয়া বরকান্দা গ্রামের মৃত হাদিস উদ্দিনের ছেলে। তার মা রোকেয়া বেগম সনমানিয়া ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য।
নিহতের ভাইয়ের মেয়ে সাথী বেগম (২৮) বলেন, কাকা সৌদি প্রবাসী। কয়েকদিন আগেই দেশে ফিরেছেন। তার পাঁচ বছরের এক মেয়ে রয়েছে। গতকাল রাতে দুর্বৃত্তরা তাকে দোকান থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করে।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, ঘটনার দিন রাতে বাড়ির পাশের মুদি দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন সৌদি প্রবাসী যুবক জাহিদুল ইসলাম। রাত সাড়ে ১১ টার দিকে ১০-১২ জন দুর্বৃত্ত তাকে দোকান থেকে ডেকে নিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে আহত করে। স্থানীয়রা চিৎকার শুনে তাকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসা দেয়। সেখানে থেকে গুরুতর আহত অবস্থায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই তার মৃত্যু হয়। তবে কি কারণে ওই যুবককে হত্যা করা হয়েছে তা এখনো বলা যাচ্ছে না। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এফএইচ/