দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলের শেখহাটিতে ঘরের মধ্যে চেতনা নাশক ছিটিয়ে অজ্ঞান করে একটি বাড়ি থেকে নগদ টাকাসহ স্বর্ণের গহনা লুটের ঘটনা ঘটেছে। শনিবার (৫ এপ্রিল) গভীর রাতের যেকোনো এক সময় শেখহাটি বাজার পাড়া এলাকায় তৌহিদুজ্জামান হেলালের বাড়িতে এ ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শেখহাটি গ্রামের বাজার পাড়া এলাকার তৌহিদুল জামান হেলালের বাড়িতে শনিবার গভীর রাতে অজ্ঞান পার্টির সস্যরা ঘরের জালনা দিয়ে তাদের শয়ন কক্ষে চেতনানাশক ওষুধ ছিটিয়ে দেয়। পরবর্তীতে জানালায় দেওয়া টিন সরিয়ে ঘরে প্রবেশ করেন। এরপর ঘরে থাকা নগদ অর্থ, দুই ভরি ওজনের স্বর্ণের গহনা, কাপড়, ফ্যান,৩ টি মোবাইল, টিভি, প্রয়োজনীয় মূল্যবান সামগ্রীসহ প্রায় ৫লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যান।
পরে সকালে তৌহিদুলের মোটরসাইকেলের ভাড়া চালক বাড়িতে এসে তাদের ডাকতে থাকে। কিন্তু কোনো সাড়াশব্দ না পাওয়ায় আশপাশের লোকজন ছুটে আসেন। এসে তাদের ডাকাডাকি করেন। ডাকাডাকির এক পর্যায়ে তারা সজাগ হন। কিন্তু তাদের শারীরিক অবস্থা খারাপ থাকায় স্থানীয়রা সকল সাড়ে নয়টার দিকে তৌহিদুল এবং তার স্ত্রী আশা বেগম, মা আছিয়া বেগমকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আনিসুর রহমান বলেন, তিনজনের একই সমস্যা। ধারণা করা হচ্ছে, চেতনানাশক জাতীয় কোনোকিছুর কারণে এমনটা হয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়েছে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) সাজেদুল ইসলাম বলেন, বিষয়টি জানা ছিল না। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।
এফএইচ/