দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার মোহনপুর বাজারের চারটি দোকানে দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা ৭ জন নৈশপ্রহরীকে মারপিট করে বেঁধে রেখে চার দোকান থেকে প্রায় ৪৫ লাখ টাকার মালামাল ট্রাকে করে লুট করে নিয়ে যায়। শুক্রবার (৪ এপ্রিল) রাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ দোকানিরা জানান, রাতে ২০ থেকে ২৫ জন মুখোশধারী একটি ডাকাতদল ট্রাকে করে আক্কেলপুরের মোহনপুর বাজারে আসেন। এরপর ডাকাতরা বাজারে ডিউটিরত সাতজন নৈশ্যপ্রহরীকে মারপিট শুরু করে হাত-পা ও মুখ বেঁধে রাখেন। এরপর তারা ওই বাজারের মেহেদী হাসানের কীটনাশকের দোকানে তালা কেটে ৩০ লাখ টাকার কীটনাশক, সাইফুলের মুদিখানার দোকান থেকে নগদ টাকাসহ ৭ লাখ টাকার মালামাল, সানাউলের কীটনাশক দোকান থেকে আনুমানিক ৫ লাখ টাকার মালামাল ও ফজলুর রহমানের ইলেকট্রনিক দোকান থেকে আনুমানিক ৩ লাখ টাকার মালামালসহ মোট প্রায় ৪৫ লাখ টাকার মালামাল ট্রাকযোগে লুট করে নিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাবসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এ ঘটনায় তদন্ত চলছে। এছাড়া আসামিদের ধরতে জোর তৎপরতা চলছে।’
এফএইচ/