দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভার সাবেক মেয়র শহীদুল আলম চৌধুরীর বড় ভাই আল আমিন চৌধুরীকে (৫২) কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা। এতে তার ডান পায়ের হাঁটুর নিচের মাংসপেশি ও পায়ের রগ কেটে গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় আক্কেলপুর পৌর শহরের পুরাতন থানার পেছনে টিএমএসএস অফিস এলাকায় এ ঘটনা ঘটে।
আল আমিন চৌধুরী আক্কেলপুর চৌধুরী পাড়ার আব্দুস সাত্তার চৌধুরীর ছেলে।
জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় আক্কেলপুরে পৌরসভার সাবেক মেয়র শহীদুল আলম চৌধুরীর বড় ভাই আল আমিন চৌধুরীকে পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে গুরুতর জখম করে প্রতিপক্ষরা। এতে তার মাংসপেশি ও পায়ের রগ কেটে গেছে। পরে গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হলে ঢাকায় পাঠানো হয়।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ভিকটিমকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। এজন্য পরিবারের সবাই সেখানে রয়েছে। তারা থানায় আসলে মামলা হবে।
/অ