দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১৩ কেজির সিলভার কার্প।
শনিবার (২৪ জুন) সকালে ঘাটের দুলাল চালাকের আড়তে উন্মুক্ত নিলামের মাধ্যমে ৬৫০ টাকা কেজি দরে মোট ৮ হাজার ৪৫০ টাকায় স্থানীয় মৎস্য ব্যবসায়ী মাসুদ মোল্লা মাছটি কিনে নেন।
পরে মাছটি ঢাকার এক ব্যবসায়ীর কাছে ৫০০ টাকা লাভে মোট নয় হাজার টাকায় বিক্রি করেন তিনি।
মৎস্য ব্যবসায়ী মাসুদ মোল্লা বলেন, কয়েক দিন পরই পবিত্র ঈদুল আজহা। এ কারণে অনেকে মাছ কেনা বাদ দিয়েছেন। এর ফলে এখন তুলনামূলক মাছের দাম কম যাচ্ছে। এখন ঈদের সামনে না হলে মাছটি হাজার টাকার ওপরে প্রতি কেজি দাম হতো।
স্থানীয় সূত্রে জানা যায়, গত এক সপ্তাহ ধরে পদ্মা নদীতে পানি বাড়তে শুরু করেছে। পানি বাড়ার সঙ্গে সঙ্গে জেলেদের জালে মাঝেমধ্যেই ধরা পড়ছে বড় পাঙ্গাশ, বাঘাইড় ও রুইসহ সিলভার কার্প জাতীয় মাছ।
ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ বলেন, পদ্মা নদীতে এমন বড় সিলভার কার্প খুব বেশি পাওয়া যায় না। হঠাৎ বিগহেড–জাতীয় মাছের দেখা মিললেও এত বড় সিলভার কার্প মাছ খুব একটা ধরা পড়ে না।