দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সুনামগঞ্জের তাহিরপুরের এক প্রতিবন্ধী কিশোরী (১৬) তুলে আখখেতে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক যুবকের বিরেুদ্ধে । অভিযুক্ত যুবকের নাম সুজন মিয়া (২২)। সে তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের অলিপুর গ্রামের শফিক মিয়ার ছেলে।
কিশোরীর (১৬) বাবা শারীরিক প্রতিবন্ধী হওয়ায় মা এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করেছেন।
থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিবন্ধী কিশোরী গেল ১ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে বাড়ির টিউবওয়েলে হাত মুখ ধোয়ার জন্য ঘর থেকে বের হয়। এ সময় প্রতিবেশী যুবক সুজন মুখ চেপে ধরে তাকে গ্রামের পার্শ্ববর্তী আখখেতে তুলে নিয়ে যায়। সেখানে ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা চালায়। ঘরে ফিরতে বিলম্ব হওয়ায় কিশোরীর মা প্রতিবেশীদের নিয়ে মেয়ের খোঁজে বের হন। মেয়ের চিৎকার শুনে আখখেতে গেলে সুজন কৌশলে পালিয়ে যায়।
এ অভিযোগের তদন্তকারী কর্মকর্তা তাহিরপুর থানার এসআই পংকজ দাশ বলেন, অভিযোগ পেয়ে শুক্রবার তদন্তে যাই। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। আসামিকে গ্রেপ্তার করার চেষ্টা করা হচ্ছে।
এফএইচ/