দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুকে গ্রেপ্তারের জন্য যৌথবাহিনী অভিযানে অস্ত্র, গোলাবারুদ, নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। অভিযানকালে নারীসহ ৩ জনকে আটক করা হয়।
বৃহস্পতিবার রাত ১টা থেকে শুরু হয়ে ভোর সাড়ে ৬ পর্যন্ত অভিযানে নগরীর শামসুর রহমান রোডে বাবুর ঘর থেকে এগুলো উদ্ধার করে যৌথবাহিনী। শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে খুলনা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তর সম্মেলন কক্ষে ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান প্রেস ব্রিফিংএ তথ্য জানান।
তিনি বলেন, বৃহস্পতিবার রাত ১টার দিকে খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুকে গ্রেপ্তারের জন্য বাড়িতে পুলিশ, নৌবাহিনী এবং সেনাবাহিনীর নেতৃত্বে গঠিত যৌথ বাহিনীর অভিযান চালানো হয়। অভিযানের সময় সন্ত্রাসী গ্রেনেড বাবুকে বাড়িতে পাওয়া যায়নি। তবে তার বাড়ি থেকে একটি নাইন এম এম পিস্তল, একটি ম্যাগজিন, ৪ রাউন্ড পিস্তলের গুলি এবং নগদ ১২ লাখ ১২ হাজার টাকা উদ্ধার করা হয়। এরপরে সন্ত্রাসী গ্রেনেড বাবুর বাড়ির কাছে একটি মন্দিরের পাশে ওই সন্ত্রাসীর ম্যানেজার সৌরভ এবং সোহাগের বাড়িতে অভিযান চালিয়ে সেখান থেকে মাদক বিক্রির ২৬ লাখ টাকার এবং ভারতীয় ৪ হাজার ২৪০ রুপি উদ্ধার করে যৌথবাহিনীর সদস্যারা।
ডেপুটি কমিশনার আরও জানান, এ অভিযান গ্রেনেড বাবুর বাবা মিন্টু চৌধুরী, ছোট ভাই রাব্বি চৌধুরী এবং ম্যানেজারের মা সুষমা রানী সাহাকে আটক করা হয়েছে।
এফএইচ/