দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঈদ পরবর্তী কর্মস্থলে ফেরা যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে সিরাজগঞ্জের চারটি বাস কাউন্টারকে ৩৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৪ এপ্রিল) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমুর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

আফিফান নজমু সাংবাদিকদের জানান, অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য ঢাকা রুটে চলাচলকারী এসআই পরিবহনের কাউন্টারকে ১২ হাজার, অভি এন্টারপ্রাইজকে ৫ হাজার, সেবা লাইনকে ১২ হাজার ও জেনিন বাস কাউন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার রুহুল আমিন, বিআরটিএ’র পরিদর্শক হাফিজুল ইসলাম এবং সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌথবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
কে