দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালী কবিরহাটে ছয় বছর বয়সী জমজ দুই বোনকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে আসামি করে থানায় মামলা হয়েছে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) দপুরে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া।
এর আগে, বুধবার (২ এপ্রিল)নারী ও শিশু নির্যাতন দমন আইনে নির্যাতিত শিশুদের মা বাদী হয়ে কবিরহাট থানায় এ মামলা দায়ের করেন।
অভিযুক্ত মো. ফরিদ (১৬) উপজেলার ধানশালিক ইউনিয়নের মো. দিদার মিয়ার ছেলে।
মামলা সূত্রে জানা যায়, গত ২৫ মার্চ দুই বোন তাদের ঘরের পাশে খেলছিল। এসময় তাদের বাবা ঘরে বিশ্রাম নিচ্ছেন আর মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। সেখান থেকে ফরিদ তাদের বড় মেয়েকে ফুসলিয়ে পাশের বাড়ির একটি পরিত্যক্ত টিনশেড ঘরে নিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকার শুনে তার বোন মাকে গিয়ে বিষয়টি জানায়। তাৎক্ষণিক তার মা ঘটনাস্থল থেকে মেয়েকে উদ্ধার করে নিয়ে যায়। এরপর শিশুর মা তার ছোট মেয়ের শারীরিক অবনতির কারণ জানতে চাইলে সে জানায় গত ২৩ মার্চ বিকেলে তার সঙ্গেও একই কাজ করেছিল ফরিদ।
কবিরহাট থানার ওসি মো. শাহীন মিয়া আরও জানান, ঘটনা শুনার পর পুলিশ গত ৩০ মার্চ আসামিকে ৫৪ ধারায় গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। এখন দায়ের হওয়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।
আরএ