দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিরাজগঞ্জের কামারখন্দে কয়েলের আগুন থেকে গোয়ালঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় এক কৃষকের ৫টি গরু দগ্ধ হয়েছে। আগুন নেভাতে গিয়ে দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন গরুর মালিক মো. খোকা আকন্দ (৫৫)।
বুধবার (২ এপ্রিল) দিবাগত গভীর রাতে উপজেলার রায়দৌলপুর ইউনিয়নের ধলেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে।
গরুর মালিকের ভাই শফিকুল ইসলাম জানান, কয়েলের আগুন থেকে গোয়ালঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে ৫টি গরু দগ্ধ হয়। এর মধ্যে একটি গাভি মারা গেছে ও দুটি গরু জবাই করা হয়েছে। আর বাকি দুটি গুরুতর আহত অবস্থায় রয়েছে। এছাড়া তার বড়ভাই খোকা আকন্দ আগুন নিভাতে গিয়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এই অগ্নিকাণ্ডে তার ভাইয়ের প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।
কামারখন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সাব-অফিসার মো. আব্দুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। গরুর মালিকের দাবি তার ৭-৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মশার কয়েলের আগুন থেকেই এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।
আরএ