দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিলেটে বিএনপি ও যুবদলের মধ্যে সংঘর্ষ উভয়পক্ষের ১৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১ এপ্রিল) রাত ১২টার দিকে নগরীর মেজর টিলা বাজারে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মোহম্মদ সজিব খান।
জানা যায়, সিলেট জেলা বিএনপির এক নেতা ও যুবদল কর্মী কবীরের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের অনুসারিদের মধ্যে মেজর টিলা বাজারে সংঘর্ষ হয়। এক ঘণ্টা ধরে চলে এ সংঘর্ষ। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শাহপরান থানার ওসি (তদন্ত) রসুল সামদানী আজাদ আপেল বলেন, বিএনপি ও যুবদলের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি। সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। দুইপক্ষ বিষয়টি মিমাংসা করবে বলে আমাদের জানিয়েছে।
কে