দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুষ্টিয়ায় ছাত্রদলের উদ্যোগে ভিন্ন রকম এক উৎসবে ঈদ আনন্দ উপভোগ করল এতিম ও অসহায় শিশুরা।
মঙ্গলবার (১ এপ্রিল) দিনভর মাংস, পোলাও এবং মুরগির রোস্টসহ নানা রকম মজাদার খাবার নিজ হাতে রান্না করে কুষ্টিয়ার মিরপুর উপজেলার গোবিন্দ গুনিয়া দারুল উলুম হাফেজিয়া মাদরাসার শিশুদের মাঝে পরিবেশন করেন কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাতসহ নেতাকর্মীরা।
বাবা মায়ের স্নেহ থেকে বঞ্চিত বেড়ে উঠা শিশুরা পেল একবেলা পেটপুরে খাবার। সেই সঙ্গে পেল ঈদ সালামিও। এমন আয়োজনে এতিম ও অসহায় শিশুদের চোখেমুখে ছিল আনন্দ আর উচ্ছ্বাসের ছাপ।
আরএ