দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে পণ্যবাহী নৌযানে চাঁদা নিয়ে দ্বদ্বে এক জেলেকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
শনিবার (২৯ মার্চ) রাতে হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের পালপাড়া পিএন মাধ্যমিক বিদ্যালয়ের পিছনে এ ঘটনা ঘটে বলে ওসি আবুল কালাম আজাদ জানিয়েছেন।
নিহত মো. শরীফ তপাদার (২৪) ধুলখোলা ইউনিয়নের হানিফ তপাদারের ছেলে।
ওসি আবুল কালাম আজাদ জানান, জেলে শরীফ কয়েকজনকে নিয়ে নদী থেকে মাছ শিকার করে বিক্রির পর ভাগবাটোয়ারা করছিল। মেঘনা নদীতে চলাচলকারী কার্গো ও বাল্কহেডসহ বিভিন্ন নৌযান থেকে চাঁদা নিয়েছে ভেবে ৮/১০ জন শরীফকে ধরে নিয়ে যায়। পরে তাকে মারধর করে। তাকে উদ্ধার করে প্রথমে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে ভোরে বরিশাল শের ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছে।
ওসি আরও বলেন, তাকে মারধরকারীদের চিহিৃত করা হয়েছে। তাদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান করছে। শরীফের লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখনও থানায় কেউ অভিযোগ দেয়নি।
আরএ