দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাগেরহাটে সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে ১৬ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে।
শনিবার (২৯ মার্চ) রাতে শরনখোলা উপজেলার বগী গ্রামের আমির তালুকদারের বাগান থেকে ভিটিআরটি ও সিপিজির সদস্যরা সাপটিকে উদ্ধার করেন। পরে রোববার (৩০ মার্চ) সকালে সাপটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়। উদ্ধার হওয়া অজগরটির ওজন প্রায় ৪০ কেজি।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের বগী স্টেশন কর্মকর্তা মো. সবুর হোসেন বলেন, উপজেলার বগী গ্রামের আমির তালুকদারের বাগানে রাতে লোকজন ফোঁস ফোঁস শব্দ শুনতে পান। পরে কাছে গিয়ে টর্চলাইট ধরে বিশাল অজগর দেখতে পান। এরপর গ্রামের ভিটিআরটি টিমের লিডার মো. সোলায়মানকে খবর দেন। পরে ভিটিআরটি, সিপিজি ও বনরক্ষীরা যৌথভাবে সাপটিকে উদ্ধার করে বগী স্টেশন অফিসে নিয়ে আসেন। সাপটিকে রোববার সকালে স্টেশন সংলগ্ন বনে ছেড়ে দেওয়া হয়।
আরএ