দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
গ্রেপ্তারকৃতরা হলেন- কুমিল্লা আদর্শ সদর উপজেলার আলেখারচর এলাকার বাসিন্দা মাছুম বিল্লালের ছেলে সাইদুল বাশার ও ময়নামতি ফরিজপুর গ্রামের প্রয়াত সার্জেন্ট মীর ইউনুসের ছেলে মীর সাজ্জাদ।
কুমিল্লা সদর ক্যাম্পে রাত ১১টায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। কোতয়ালী মডেল থানার উপপরিদর্শক সালাহ উদ্দিন জানান, গ্রেপ্তারকৃতরা যুবককদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের হামলার অভিযোগ রয়েছে। এছাড়াও তাদের দুজনের বিরুদ্ধে দুটো করে মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের রোববার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।
কে