দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

৮ ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হয়েছে।
রোববার (৩০ মার্চ) সকাল ৯টার পর যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে, শনিবার রাত ১ টার পর থেকে যমুনা সেতুর পূর্বপাড় থেকে কালিহাতীর এলেঙ্গা পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরে ঢাকাগামী পরিবহনগুলো সিরাজগঞ্জ অংশে আটকেনদিয়ে যমুনা সেতুর ওপর চারলেন করা হয়। ওই সেতুর চারলেনে উত্তরবঙ্গগামী পরিবহন চলাচল করায় টাঙ্গাইলে যানজট কমে যায়। যানজটের কারণে উত্তরের মানুষদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে মহাসড়কে। বিশেষ করে নারী, শিশু ও প্রবীণরা পড়েন বেশি ভোগান্তিতে।
যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঘরমুখো মানুষের ঈদযাত্রা স্বস্তির হচ্ছে। যানবাহনের চাপ থাকলেও নেই যানজট। মানুষ স্বস্তিতে গন্তব্য পৌঁছাচ্ছে।ঈদযাত্রায় যমুনা সেতুর দুই পাশে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে দুইপাশেই ২টি করে বুথ দিয়ে আলাদাভাবে মোটরসাইকেল পারাপার হচ্ছে।
কে