দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাতক্ষীরার আশাশুনির চাপড়া গ্রামে মনিরা খাতুন নামের এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বামী বলছে, প্রেমিকের সঙ্গে ঈদ বাজার করার ঘটনায় বকা খেয়ে গলায় দড়ি দিয়ে তার স্ত্রী আত্মহত্যা করেছে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ-ওসি নোমান হোসেন গৃহবধুর স্বামীর বরাতে সাংবাদিকদের জানান, প্রেমিকের সাথে ঈদ বাজারে কেনাকাটা করতে যাওয়ায় স্বামীর বকাঝকা খেয়ে স্ত্রী মনিরা খাতুন (২৪) রাতে ঘুমাতে যায়। পরে সকালে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় ঘর থেকে। এ খবর শুনে বিষপানে আত্মহত্যার চেষ্টা চালায় প্রেমিক শাহ আলম (২২)।
শুক্রবার (২৮ মার্চ) রাতে উপজেলার বুধহাটা ইউনিয়নের উত্তর চাপড়া গ্রামে এ ঘটনা ঘটে। মনিরা খাতুন ও আল আমিন দম্পতির দুটি সন্তান রয়েছে।
সাতক্ষীরার আশাশুনি উপজেলার উত্তর চাপড়া গ্রামের আল-আমিন সানা জানান, তার স্ত্রী জননী মনিরা খাতুন একই গ্রামের শাহজাহান গাজীর ছেলে শাহ আলমের দীর্ঘদিন পরকীয়া প্রেমে লিপ্ত ছিল। বিষয়টি তাকে জানায় তার মা। কিন্তু তাতে তিনি কর্ণপাত করতো না। একপর্যায়ে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মনিরা খাতুন তার প্রেমিক শাহ আলমের সাথে বুধহাটা বাজারে ঈদের মার্কেট করতে যায়। রাতে বাড়িতে ফিরে আসার পর স্বামী ও শাশুড়ি মার্কেটে যাওয়ার বিষয়ে জানতে চাইলে তাদের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে সকলের অজান্তে গভীর রাতে গলায় ফাঁস আত্মহত্যা করে তার স্ত্রী মনিরা খাতুন।
এদিকে, এ খবর শুনে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে প্রেমিক শাহ আলম। বিষয়টি তার বাড়ির লোকজন বুঝতে পেরে তাকে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় বলে জানান আল আমিন সানা।
আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শাহ আলমের অবস্থার অবনতি হওয়ায় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) নোমান হোসেন জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত ও অধিকতর তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
কে