দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলের কালিয়ায় দোকান থেকে ডিম কিনে বাড়ি ফেরার পথে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে এক শিশুকে (৭) ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে ইছাদুল শিকদার (১৬) নামে এক কিশোরের বিরুদ্ধে। শনিবার (২৮ মার্চ ) ভোররাতে কালিয়া থানা পুলিশ ওই কিশোরকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
এর আগে শুক্রবার রাতে এ ঘটনায় ওই শিশুটির পিতা বাদী হয়ে কালিয়া থানায় ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে কালিয়া উপজেলার একটি গ্রামে ভুক্তভোগী ওই শিশুটি বাড়ির পাশের একটি দোকান থেকে ডিম কিনে বাড়ি ফিরছিল। পথিমধ্যে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে ইছাদুল শিকদার নামে এক কিশোর তাকে চকলেটের প্রলোভন দেখিয়ে বিদ্যালয়ের বাথরুমে নিয়ে ধর্ষণ চেষ্টা করে। এ ঘটনায় ওই শিশুর পিতা শুক্রবার রাতে কালিয়া থানায় ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেন। পরে শনিবার ভোররাতে অভিযান চালিয়ে শহিদুল সিকদারের ছেলে অভিযুক্ত কিশোর ইছাদুল শিকদারকে গ্রেপ্তার করে পুলিশ।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. রাশিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার ভোররাতে অভিযুক্ত ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।
এফএইচ/