দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। দ্রুত সময়ের মধ্যে নির্বাচনি রোডম্যাপ ঘোষণা না হলে দেশের সংকট কাটবে না। অর্থনৈতিক মুক্তি, রাজনৈতিক সংকট, অস্থিতিশীল পরিস্থিতি, পতিত স্বৈরাচার ও মাফিয়া সরকারের ষড়যন্ত্র থেকে রেহাই পেতে সবাইকে সতর্ক থাকতে হবে।
শুক্রবার (২৮ মার্চ) বিকেলে নরসিংদী রেলওয়ে স্টেশনে নরসিংদী জেলা স্বেচ্ছাসেবী ফোরামের মেহমান খানায় অসহায় ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খায়রুল কবির খোকন বলেন, আমাদের দাবিগুলো অন্তবর্তী সরকারের কাছ থেকে আদায় করে অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে দেশের সংকট কেটে যাবে।
নরসিংদী জেলা স্বেচ্ছাসেবী ফোরামের সাধারণ সম্পাদক শেখ রাসেল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নরসিংদী শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামাল, জেলা কৃষক দলের সভাপতি আপেল মাহমুদ, সাধারণ সম্পাদক দীপক কুমার বর্মণ প্রীন্স, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাত প্রমুখ।
আরএ